২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুনায়েদের জায়গায় পাকিস্তান দলে রাহাত

চোটের কারণে ছিটকে পড়া জুনায়েদ খানের পরিবর্তে আরেক পেসার রাহাত আলিকে বিশ্বকাপ দলে নিয়েছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 06:38 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

আইসিসির টেকনিক্যাল কমিটি এই পরিবর্তন চূড়ান্ত করলেই আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিশ্বকাপ দলে যোগ হবেন ২৬ বছর বয়সী রাহাত।

বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে একমাত্র ওয়ানডে খেলা রাহাতকে দলে নেয়ার খবরটি জানায়।

২০১২ সালের জুনে শ্রীলঙ্কা সফরে একমাত্র ওয়ানডেটি খেলেন রাহাত। এছাড়া ১১টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তার।    

হ্যামস্ট্রিং (পায়ের পেশি) চোট থেকে সেরে না ওঠায় বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন গত দুই বছরে পাকিস্তানের সবচেয়ে সফল পেসার জুনায়েদ।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া এবারের বিশ্বকাপে 'বি' পুলে খেলবে পাকিস্তান। এই পুলের অন্য দলগুলো হলো- ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

পুরনো খবর:

বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন পাকিস্তানের জুনায়েদ