২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাফীসের দ্বিশতকে ভালো অবস্থানে বরিশাল

দ্বিতীয় ইনিংসে শাহরিয়ার নাফীসের দ্বিশতকে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে বরিশাল বিভাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 05:45 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

মঙ্গলবার ৪ উইকেটে ৩৪৩ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে বরিশাল। প্রথম ইনিংসে ৩৯০ রান করা খুলনা বিভাগের চেয়ে ২২৪ রান এগিয়ে তারা।

আগের দিন দ্বিতীয় ইনিংসে এক ওভার খেলারই সুযোগ পায় বরিশাল। কোনো রান করতে পারেনি, কোনো উইকেটও হারায়নি তারা।

নাফীসের ২১৯ রানের ইনিংসের কল্যাণে তৃতীয় দিনটা অসাধারণভাবে কাটায় বরিশাল। রবিউল ইসলাম রবির বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেয়ার আগে ৩০৭ বলের ইনিংসে ৩২টি চার মারেন নাফীস।

দ্বিতীয় উইকেট জুটিতে নাফীস-মাহমুদ মিলে ২৩৮ রান তোলেন। ৭১.১ ওভারের স্থায়ী জুটিটি ভাঙে ফজলে মাহমুদ করেন ৭৪ রান করে আউট হলে।

দিন শেষে ১ রান নিয়ে উইকেটে আছেন মোসাদ্দেক হোসেন। তার সঙ্গী সোহাগ গাজী এখনো কোনো রান করতে পারেননি।

খুলনার পক্ষে ৫২ রানে ৩ উইকেট নেন রবি।

প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ২৭১ রান তুলেছিল বরিশাল।