২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড ম্যাচে বিশ্রামে ওয়ার্নার

ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের পরবর্তী ম্যাচের জন্য দারুণ ফর্মে থাকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। দলে ডাক পেয়েছেন শন মার্শ ও ক্যামেরন হোয়াইট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 06:04 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

আগামী শুক্রবার হোবার্টের ওই ম্যাচে অধিনায়ক জর্জ বেইলিকেও পাচ্ছে না অস্ট্রেলিয়া দল। এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো তার অধীনে অস্ট্রেলিয়া দল ধীর ওভার রেটের কারণে অভিযুক্ত হওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়া বেইলি।

মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, বেইলির বদলে হোবার্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে বেশ সফল ছিলেন তিনি। এছাড়া পেসার জস হ্যাজলউডের গোড়ালিতে ব্যথা থাকায় তাকেও এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে। আর ব্যক্তিগত কারণে খেলবেন না আরেক পেসার মিচেল জনসন। দুই ম্যাচে একটি বোনাস পয়েন্টসহ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ, শন মার্শ, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ক্যামেরন হোয়াইট, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হ্যাডিন, জেমস ফকনার, মিচেল স্ট্যার্ক, প্যাট কামিন্স, গুরিন্দর সিং সান্ধু, জাভিয়ের ডোহার্টি।