২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের মূল্যায়নে বিসিবির কমিটি

ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়নে টেকনিক্যাল কমিটি গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 11:15 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

বৃহস্পতিবার হোটেল র‌্যাডিসনে বিসিবির সভা শেষে নাজমুল হাসান জানান, টেকনিক্যাল কমিটির অনুমোদন দিয়েছেন তারা এবং এই কমিটির জন্য ছয় জনের নামও এসেছে।

“নাম নিয়ে আলোচনা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে আমরা এই কমিটি চূড়ান্ত করবো। কমিটির একজন আহ্বায়ক থাকতে পারেন।”

টেকনিক্যাল কমিটিতে থাকতে পারেন জাহাঙ্গীর শাহ বাদশা, শফিকুল হক হীরা, আতহার আলী খান, এএসএম ফারুক, ইশতিয়াক আহমেদ ও মাইনুল হক।

এছাড়া সহ-সভাপতি মাহবুব আনামকে প্রধান করে হাই পারফরম্যান্স নামে নতুন একটি কমিটি গঠন করেছে বিসিবি।

গত অগাস্টে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, প্রতিটি টুর্নামেন্ট শেষে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়নের জন্য একটি স্বাধীন টেকনিক্যাল কমিটি গঠনের চিন্তা ভাবনা করছেন তারা।