২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন রঙে ভারত, পাকিস্তান

বিশ্বকাপে নতুন পোশাক পরে খেলবে ভারত ও পাকিস্তান। এই দুই দেশ তাদের ওয়ানডে বিশ্বকাপের সেই পোশাক উন্মোচন করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 10:43 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

বুধবার লাহোরে এক অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয় ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান দলের নতুন পোশাক। আর বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিশ্বকাপের পোশাক বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) উন্মোচন করা হয়।

নাইকির করা নীল রঙের ওয়ানডের নতুন পোশাক পছন্দ হয়েছে ভারতের খেলোয়াড়দের। ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথাতেই উঠে এসেছে তা।

“আগেরটার চেয়ে নতুন পোশাক উন্নত।”

এমসিজিতে নতুন পোশাক উন্মোচনে ধোনির নেতৃত্বে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে ভারত দলের সব খেলোয়াড়রা অংশ নেন।

পেপসির আয়োজনে লাহোরে পাকিস্তানের নতুন পোশাক উন্মোচনে বিশ্বকাপ দলের খেলোয়াড়রা ছিলেন।