শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে আমার কাছে বড় চমক দুটি: ওপেনার উপুল থারাঙ্গার অনুপস্থিতি এবং স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে জীবন মেন্ডিসের উপস্থিতি।
স্পোর্টস ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
09 Jan 2015, 12:38 PM
Updated :
12 Oct 2022, 03:09 PM
থারাঙ্গার না থাকাটা আমাকে হতভম্ব করেছে। সত্যি যে, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ও ছিল না। কিন্তু ওর একদিনের আন্তর্জাতিক ম্যাচের রেকর্ড কিন্তু মন্দ না। ৩৪-এর কাছকাছি ব্যাটিং গড়ের সঙ্গে ১৭৬ ম্যাচ খেলার অমূল্য অভিজ্ঞতাও তো রয়েছে থারাঙ্গার।
২০০৭ ও ২০১১ সালের সর্বশেষ দুই বিশ্বকাপে আমরা ফাইনালে খেলেছি। দুই আসরেই ও ছিল আমাদের স্কোয়াডের খুব গুরুত্বপূর্ণ একজন। ২০১১ টুর্নামেন্টে জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সেঞ্চুরিসহ মোট ৩৯৫ রান থারাঙ্গার। স্ট্রাইক রেটও কী দুর্দান্ত- প্রতি ১০০ বলে ৮৪ রান তোলা তো চাট্টিখানি ব্যাপার নয়!
নভেম্বরে ভারতের বিপক্ষে তড়িঘড়ি যে সিরিজটির আয়োজন করা হয়েছিল, জাতীয় দলে থারাঙ্গা সর্বশেষ খেলে সেখানে। আমি খুব করে চেয়েছিলাম, বিশ্বকাপে তিলকারত্নে দিলশানের সঙ্গে ব্যাটিং ওপেন করুক থারাঙ্গা। এখন ওই ভূমিকার জন্য ভাবা হচ্ছে দিমুথ করুনারত্নেকে। আমি কিন্তু এই ছেলেটিকেও বাদ দেওয়ার পক্ষপাতী না। বরং ‘বলি’ দিতাম জীবন মেন্ডিসকে।
২০১৫ বিশ্বকাপ আসর বসত যদি উপমহাদেশে, তাহলে কুশলী লেগস্পিন, ঝটপটে ব্যাটিং ও চটপটে ফিল্ডিংয়ের সমন্বয়ে সহজাতভাবেই দলে চলে আসত মেন্ডিস।
কিন্তু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উইকেটে স্পিন বড় নির্ণায়ক হবে না হয়তো। আর আমাদের তো রঙ্গনা হেরাথ, সচিত্রা সেনানায়েকের মতো দুজন স্পেশালিস্ট এবং দিলশানের মতো পার্টটাইম স্পিনার রয়েছেই। এরপর আর মেন্ডিস কী কাজে লাগবে- আমি নিশ্চিত নই। সে হিসেবে স্কোয়াডের এই একটি জায়গা অপচয়ই হল বলব।
করুনারত্নে প্রতিভাবান ক্রিকেটার, আশা করি টপ অর্ডারে ও জ্বলে উঠবে। কিন্তু বিশ্বকাপে যদি সেটি না হয় এবং থারাঙ্গার মতো বিকল্পও যেহেতু থাকছে না- সে কারণে মাহেলা জয়াবর্ধনেকে আবার ওপেনিংয়ে পাঠাতে বাধ্য হতে পারে শ্রীলঙ্কা।
গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দিকে ওই ভূমিকায় খেলেছে মাহেলা। কিন্তু নতুন বলে এত ভালো এক ব্যাটসম্যানকে হারানোর ঝুঁকি নেওয়াটা আমার কাছে ঠিক মনে হয় না। ইনিংসের মাঝের ও শেষ সময়টা আধিপত্য করায় দারুণ দক্ষ ও। আমি তাই ওকে চার নম্বরেই দেখতে চাই। সেক্ষেত্রে আমাদের মিডল অর্ডারটা হবে কুমার সাঙ্গাকারা, মাহেলা ও অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়ে। বিশ্বকাপের আর কোন দলের মিডল অর্ডার এমন শক্তিশালী!
লাসিথ মালিঙ্গাকে নেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়ার সঙ্গে আমি একমত। এমন এব বোলারকে নিয়ে ঝুঁকি নেওয়াই যায়। যদিও গত বছর বাঁ পায়ের গোড়ালিতে অস্ত্রোপাচারের পর ফেরার কক্ষপথে আছে এই ফাস্ট বোলার।
মালিঙ্গা একজন ম্যাচ-উইনার। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে বোলিং করে ও মজা পাবে। আর মাহেলা ও কুমারের মতো ওর জন্যও হয়তো এটি হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। শেষটা রাঙিয়ে দেওয়ার জন্য তাই বাড়তি উদ্দীপনা থাকার কথা মালিঙ্গার। বিশেষত ২০০৭ ও ২০১১ বিশ্বকাপের ফাইনাল দুটি হারের কথা মাথায় রেখে।
শ্রীলঙ্কা এবং মালিঙ্গার নিজের জন্যও ভালো খবর এই যে, বিশ্বকাপের আগে আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দীর্ঘ সিরিজ আছে। সেখানে টিম ম্যানেজম্যান্ট ওর উন্নতির ধারা কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারবে। মালিঙ্গাও ১৪ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে সহ-স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য নিজেকে পূর্ণ ফিট করার পথে একটু একটু করে নিজেকে এগিয়ে নিতে পারবে। যদি তত দিনে পুরোপুরি ফিট নাও হয়, তবু ওকে স্কোয়াডে রাখাটা যৌক্তিক। কেননা টুর্নামেন্টের পরের পর্যায়ে প্রতিপক্ষের জন্য সত্যিকার হুমকি হয়ে ওঠার সামর্থ্য আছে মালিঙ্গার।
রহস্য স্পিনার অজান্থা মেন্ডিসের জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। হেরাথ কিংবা সেনানায়েকের জায়গা নেওয়ার মতো ফর্ম এই মুহূর্তে ওর নেই। নির্বাচকরা এই জায়গাটায় হেঁটেছেন একেবারে ঠিক পথে। ব্যাটসম্যান কুশাল পেরেরার বাদ পড়ায়ও এটি সত্য। সন্দেহ নেই, ও রোমাঞ্চকর প্রতিভা। কিন্তু একটা সময় আসে যখন প্রতিভাকে ধারাবাহিক পারফরম্যান্সে রূপান্তর করতে হয়; আন্তর্জাতিক আঙ্গিনায় এখনো পর্যন্ত যা ও করতে পারেনি।
থারাঙ্গাকে বাদ দিয়ে জীবন মেন্ডিসকে নেওয়ায় শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডের ভারসাম্য নিয়ে আমি উদ্বিগ্ন। তবে সামগ্রিক অর্থে এটি বেশ শক্তপোক্ত দল। অভিজ্ঞতায় টইটম্বুর, বিশেষত ব্যাটিংয়ে। এমন দীর্ঘ টুর্নামেন্টে সবার ফিট থাকাটা সবসময় বড় চ্যালেঞ্জর। আমাদের সবাই যদি ফিট থাকে এবং ফর্মে থাকে- তাহলে অন্তত গত দুটি বিশ্বকাপের অর্জন না স্পর্শের কোনো কারণ দেখি না।
আর ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট জয় খেলোয়াড়দের আত্মবিশ্বাস দিয়েছে বাড়িয়ে। এই বিশ্বাস এসেছে যে, বিশ্বমঞ্চের শিরোপা তারা জিততে পারে। সব মিলিয়ে যদি ১৯৯৬ সালে পুনরাবৃত্তি হয়ে যায়, সেটি হবে বিশেষ কিছু।
- আইসিসির সৌজন্যে
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে আমার কাছে বড় চমক দুটি: ওপেনার উপুল থারাঙ্গার অনুপস্থিতি এবং স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে জীবন মেন্ডিসের উপস্থিতি।
স্পোর্টস ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১২:৩৮, ৯ জানুয়ারী ২০১৫ | আপডেট: ১৫:০৯, ১২ অক্টোবর ২০২২