২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ডুমিনি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে ডাক পেয়েছেন চোট থেকে সেরে ওঠা জেপি ডুমিনি। তবে অভিজ্ঞ অনেক খেলোয়াড়কে আবারও বিশ্রাম দিয়েছে দেশটির নির্বাচকেরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 05:42 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তিন টেস্টের সিরিজে খেলছেন না ডুমিনি। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও খেলবেন না তিনি। তবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানায়, শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে তার খেলার সম্ভাবনা আছে।

দলে ডাক পেয়েছেন স্পিনার অ্যারন ফাঙ্গিসো। এছাড়া চোট পাওয়া কুইন্টন ডি ককের বদলে দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক মর্নে ভ্যান উইক।

আগামী ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপের জন্য হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন এবং মর্নে মরকেলকে বিশ্রাম দিয়েছে দেশটি।

ক্যারিবীয়দের বিপক্ষে আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ফাফ দু প্লেসি।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল:
ফাফ দু প্লেসি (অধিনায়ক), কাইল অ্যাবট, ফারহান বেহারদিন, মার্চেন্ট ডি ল্যাঙ্গ, জেপি ডুমিনি, রিজা হেনড্রিক্স, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েইন পার্নেল, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাডা, রিলি রুশো, ডেভিড উইজ, মর্নে ভ্যান উইক।