সিঙ্গারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব
ইলেকট্রনিক্স ও হোম অ্যাপলায়ান্স রিটেইলার সিঙ্গারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান। টেস্ট ও টি-টোয়েন্টির এই এক নম্বর অলরাউন্ডার ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
সোমবার গুলশানে সিঙ্গার বাংলাদেশের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে সাকিবের সঙ্গে চুক্তি করে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটারকে পাশে পেয়ে আনন্দিত সিঙ্গার কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সেই আনন্দের কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এ. এম. হামিম রাহমাতুল্লাহ।
সাকিবও সিঙ্গারকে মানুষের আরো কাছে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।
