২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি আগামী শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমিতে শুরু হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2014, 06:18 PM

Updated : 25 Apr 2022, 05:10 PM

এরই মধ্যে ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। দলে থাকা খেলোয়াড়দের আগামী শুক্রবার ৪টার মধ্যে বিসিবি একাডেমিতে রিপোর্ট করতে বলা হয়েছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫টি এক দিনের ম্যাচ এবং দুটি তিন দিনের ম্যাচ খেলবে।

১৪ জানুয়ারি ঢাকা ছাড়বে অনূর্ধ্ব-১৯ দল।

প্রাথমিক দল: জয়রাজ শেখ (বিকেএসপি), মুনিম শাহরিয়ার (ঢাকা উত্তর), পিনাক ঘোষ (ঢাকা উত্তর), মোহাম্মদ সাইফ হাসান (ঢাকা দক্ষিণ), মো. জাকির হাসান (বিকেএসপি), মো. নাজমুল হোসেন শান্ত (রাজশাহী), মো. মেহেদি হাসান মিরাজ (খুলনা), মো. সাইফ উদ্দিন (চট্টগ্রাম), মোসাব্বেক হোসেন (বিকেএসপি), শাহনুর রহমান (বিকেএসপি), আবু সাঈদ সরকার (বিকেএসপি), রিফাত প্রধান (ঢাকা উত্তর), মো. মেহেদি হাসান (চট্টগ্রাম), নাহিদ হাসান (বিকেএসপি), শাহিবুল মতিন (ঢাকা উত্তর), আব্দুল হালিম (বিকেএসপি), সঞ্জিত শাহা (রংপুর), সালেহ আহমেদ শাওন গাজী (বরিশাল), মো. সিফাত ইসলাম (বিকেএসপি), প্রসেনজিৎ দাস (চট্টগ্রাম), জাকের আলী (বিকেএসপি)।