২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ ডি ককের

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজগুলো থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি কক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দু’টি টেস্টের সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে আর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হবে না তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2014, 08:13 PM

Updated : 22 Aug 2022, 08:07 PM

অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা নিয়ে ভাবছেনও না ডি কক। আগামী ফেব্রুয়ারি-মার্চের বিশ্বকাপের আগে সেরে ওঠাই এখন তার আসল লক্ষ্য।

ডি ককের সেরে উঠতে ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন দলটির ম্যানেজার মোহাম্মদ মোসাজি।

সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিন ম্যাচের আগে গা গরম করার সময় গোড়ালির গাটে চোট পান ডি কক। পরে জানা যায়, তার লিগামেন্টে চোট লেগেছে। সেদিন থেকে এই ম্যাচে আর উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেননি প্রথম ইনিংসে অপরাজিত ১৮ রান করা ডি কক।

সেঞ্চুরিয়ন টেস্টে চার দিনেই ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২২০ রানে হারায় দক্ষিণ আফ্রিকা।