২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলির মাথায় শুধু জয়ই ছিল

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দুরূহ লক্ষ্য তাড়া করতে নেমেও বিরাট কোহলি শুধুই জয়ের কথাই ভাবছিলেন। জয় পেতে পেতে নাটকীয়ভাবে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এমনটাই বলেন ভারতের অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 11:04 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

শনিবার অ্যাডিলেইডে প্রথম টেস্টে ভারতকে ৪৮ রানে হারিয়ে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

পঞ্চম ও শেষ দিনে সফরকারীদের সামনে জয়ের লক্ষ্য ছিল ৩৬৪ রান। এই রান করার জন্য তাদের হাতে ছিল ৯৮ ওভার।

অসাধারণ এক শতক করে দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি না থাকায় এই ম্যাচে ভারতের নেতৃত্ব দেয়া কোহলি। তবে গ্রেগ চ্যাপেলের পর অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচের দুই ইনিংসেই শতক করার কীর্তি গড়লেও শেষ পর্যন্ত হারতে হয় তাকে।

১৭৫ বলে ১৬টি চার ও একটি ছয়ে ১৪১ রান করা কোহলি বলেন, "আমরা ড্রর জন্য খেলিনি। আমরা জয়ের জন্য

কঠিন লক্ষ্য তাড়া করতে গিয়ে হেরে যাওয়ায় কষ্ট পাচ্ছেন ঠিকই, তবে এর থেকে আবার ইতিবাচক দিকও খুঁজে নিচ্ছেন কোহলি।

"হেরেছি। কোনো সমস্যা নেই। জিতলে প্রশ্ন ভিন্ন হতো, উত্তরও ভিন্ন হতো। বিদেশে জিততে হলে আমাদের এই মনোভাবটা ধরে রাখতে হবে।"