শ্রীলঙ্কা দলে ফিরলেন চান্দিমাল ও করুনারত্নে
ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডের জন্য শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল ও দিমুথ কারুনারত্নে ডাক পেয়েছেন।
ষষ্ঠ ও সপ্তম ওয়ানডের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষনা করে শ্রীলঙ্কা।
এছাড়া চোটে পড়া বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথের অনুপস্থিতিতে ডাক পেয়েছেন লেগস্পিনার সেকুগ্গে প্রসন্ন।
বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল পেরেরা ও স্পিনার অজন্তা মেন্ডিস।
সাত ওয়ানডের সিরিজে পাঁচ ম্যাচ শেষে ৩-২ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।
শনিবার পাল্লেকেলেতে ষষ্ঠ এবং আগামী মঙ্গলবার কলম্বোতে সপ্তম ও শেষ ওয়ানডে হবে।
শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, জীবন মেন্ডিস, দিনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নে, শাচিত্রা সেনানায়েকে, সেকুগ্গে প্রসন্ন, সুরঙ্গ লাকমাল, ধাম্মিকা প্রসাদ, থিসারা পেরেরা, লাকশান সান্দাকান, দিলরুয়ান পেরেরা।
