২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডিলেইড টেস্টে খেলবেন ক্লার্ক

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাইকেল ক্লার্কের খেলা নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। মঙ্গলবার অ্যাডিলেইডে খেলবেন চোট থেকে সেরে ওঠা অস্ট্রেলিয়ার এই অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 03:45 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হবে চার টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি।

অনেক দিন ধরে পায়ের পেশির চোটে ভুগছেন ক্লার্ক। তবে অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন জানিয়েছেন, প্রথম টেস্টে খেলার জন্য অধিনায়ক পুরোপুরি সুস্থ আছেন।

প্রথম টেস্টটি হওয়ার কথা ছিল ব্রিসবেনে। কিন্তু বলের আঘাতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিলিপ হিউসের মৃত্যু এবং পরে তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যে ম্যাচটি পিছিয়ে যায়।

অ্যাডিলেইডের ম্যাচটাকে আগের সুচি থেকে তিন দিন এগিয়ে এনে এটাকে প্রথম টেস্ট হিসেবে ধরা হচ্ছে।

ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর।