অভিষেক মিত্রের অপরাজিত শতকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রকে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এই জয়ে সুপার লিগে খেলার স্বপ্ন বেঁচে থাকল দলটির।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
04 Dec 2014, 06:47 PM
Updated :
22 Aug 2022, 08:01 PM
অভিষেকের অপরাজিত ১০১ রানের অনবদ্য ইনিংসে ৪ উইকেটের জয় পায় ব্রাদার্স। এই উদ্বোধনী ব্যাটসম্যানের ২৩৭ বলের ইনিংসটি ১১টি চার ও ১টি ছক্কায় গড়া।
অষ্টম রাউন্ড শেষে চতুর্থ এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আট নম্বরে রয়েছে ব্রাদার্স। সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে ছয় ও সাত নম্বরে রয়েছে মোহামেডান ও ভিক্টোরিয়া।
বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ১৯২ রানে অলআউট হয়ে যায় কলাবাগান।
সর্বোচ্চ ৫৪ রান করেন মার্ক লুইস পেটটিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রানে অপরাজিত থাকেন ফরিদউদ্দিন মাসুদ। এই দুই জনের বাইরে নাসিরউদ্দিন ফারুক (৪১) ছাড়া আর কেউ ভালো করতে না পারায় দুইশ’ পর্যন্ত যায়নি কলাবাগানের সংগ্রহ।
ব্রাদার্সের নাজমুস সাদাত ও আসিফ হাসান তিনটি করে উইকেট নেন।
জবাবে ৪৬ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজিম উদ্দিনের সঙ্গে ৯১ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে অনেকটা এগিয়ে নেন অভিষেক।
দলীয় ১০৯ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে নাজিমের (৫০) বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ব্রাদার্স। কিন্তু অভিষেকের দৃঢ়তায় শেষ পর্যন্ত দারুণ এক জয় তুলে নেয় তারা।
কলাবাগানের রকিবুল হাসান ও শাহাদাত হোসেন দুটি করে উইকেট নেন।
অভিষেক মিত্রের অপরাজিত শতকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রকে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এই জয়ে সুপার লিগে খেলার স্বপ্ন বেঁচে থাকল দলটির।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৮:৪৭, ৪ ডিসেম্বর ২০১৪ | আপডেট: ২০:০১, ২২ আগস্ট ২০২২