২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ হাজার ক্লাবে সাঙ্গাকারা

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দারুণ এক মাইলফলকে পৌঁছেছেন কুমার সাঙ্গাকারা। চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৩ হাজার রান করলেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 10:17 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

বুধবার হাম্বানটোটায় ১৩ হাজার রান করতে ১৩ রান দরকার ছিল সাঙ্গাকারার। ৬২ বলে ৬৩ রান করার পথে ওয়ানডে ক্যারিয়ারের অসাধারণ এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।

এর আগে ওয়ানডে ক্রিকেটে ১৩ হাজার রান করেন ভারতের শচীন টেন্ডুলকার, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং আর সাঙ্গাকারার স্বদেশী সনাৎ জয়াসুরিয়া।

ওয়ানডে ক্রিকেট সবচেয়ে বেশি ১৮ হাজার ৪২৬ রান টেন্ডুলকারের। ৪৪.৮৩ গড়ে ৪৬৩ ম্যাচে এই রান করেন তিনি। শতক রয়েছে ৪৯টি।
৩০টি শতকের সাহায্যে ৩৭৫ ম্যাচে ১৩ হাজার ৭০৪ রান নিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পন্টিং।

২৮টি শতক নিয়ে ৪৪৫ ম্যাচে ৩২.৩৬ গড়ে ১৩ হাজার ৪৩০ রান করেন জয়াসুরিয়া।
এরপরই আছেন সাঙ্গাকারা। ৪০.১৫ গড়ে ৩৮৬ ম্যাচে ১৩ হাজার ৫০ রান করা সাঙ্গাকারার শতক ১৯টি।