২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের জরিমানা

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে মেজাজ হারিয়ে জরিমানা দিতে হচ্ছে লেজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক সাকিব আল হাসানকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 08:38 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

বুধবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আচরণবিধি ভঙ্গ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে।

বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে আম্পায়ার সাকিবের একটি এলবিডব্লিউর আবেদনে সাড়া না দিলে মেজাজ হারান সাকিব।

সাকিব দোষ স্বীকার করে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তাকে জরিমানা করেন ম্যাচ রেফারি ওবায়দুল হক আজম।

ম্যাচে তাইজুল ইসলামের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়ে ৯৫ রানে হারে শিরোপাধারী রূপগঞ্জ।