২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাকুক বাউন্সার: শেবাগ

ফিলিপ হিউসের মৃত্যুর পর বাউন্সার নিষিদ্ধ করাটা অনুচিত হবে বলে মনে করেন বীরেন্দর শেবাগ। এতে বোলারদের প্রতি অন্যায় করা হবে বলে মনে করেন ভারতের এই উদ্বোধনী ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 09:26 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

বিশ্বকাপ উপলক্ষে এক মঙ্গলবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের শেবাগ বলেন, “ব্যাটসম্যান হিসেবে আপনি বাউন্সার এড়িয়ে যেতে পারেন। বাউন্সার বাদ দিলে খেলাটিতে আর কোনো মজাই অবশিষ্ট থাকবে না এবং এখনই এটা ব্যাটসম্যানদের খেলা।”

নিজের ক্যারিয়ারে অনেকবারই বাউন্সার হেলমেটে লেগেছে বলে উল্লেখ করেন টেস্ট ক্রিকেটে দুটি ত্রিশতকের মালিক শেবাগ। এরপর হিউসের দুর্ঘটনাকে দু:খজনক বলে উল্লেখ করে তিনি এটাকে খেলারই অংশ বলেন।

গত মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার শন অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় বলের আঘাত পান হিউস। পরে সেন্ট ভিনসেন্টস হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু চেতনা ফিরে পাননি এই ক্রিকেটার। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার তিনি মারা যান।