দক্ষিণ আফ্রিকা সফরে নেই গেইল
ওয়েস্ট ইন্ডিজের দক্ষিণ আফ্রিকা সফরের দলে থাকছেন না ক্রিস গেইল। তার পরিবর্তে ডেভন স্মিথকে দলে ডেকেছেন দেশটির নির্বাচকরা।
চোটের কারণেই উদ্বোধনী এই ব্যাটসম্যানকে দল থেকে বাদ দেয়া হয়েছে বলে জানায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
গত সেপ্টেম্বর থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে আছেন গেইল। পিঠের চোটে ভুগছেন তিনি। তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ‘র্যাম স্ল্যাম টি-টোয়েন্টি’ টুর্নামেন্টে খেলেন বাঁহাতি এই বিধ্বংসী ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকায় ওয়েস্ট ইন্ডিজ তিনটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে।
সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর।
