২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মাশরাফি, মুশফিক

চলতি বছরটা মোটেও ভালো কাটছিল না বাংলাদেশের। জিম্বাবুয়ে সিরিজের আগে টেস্ট ও ওয়ানডেতে কোনো জয় ছিল না তাদের। তবে এই সিরিজে টানা আট ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর পর দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম জানিয়েছেন, আগামী বছরের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 12:05 AM

Updated : 13 Oct 2022, 12:52 PM

পুরনো খবর:

বোলিং র‌্যাংকিংয়ে সাকিবের দারুণ উন্নতি
ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে মুশফিক, মাহমুদুল্লাহর উন্নতি

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে বাংলাদেশ।

বোলাররা এই বছর খুব ভালো করেছে। স্পিনাররা যথারীতি সাফল্য পাচ্ছেন, তবে চোখে পড়ার মতো উন্নতি করেছেন পেসারাও। প্রায় প্রতিটি ম্যাচে শুরুতে ‘ব্রেক থ্রু’ এনে দিচ্ছেন তারাই।

বোলাররা উন্নতি করায় আগামী বছরের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি।

টেস্ট অধিনায়ক মুশফিক মনে করেন, আগামী বছরটি খুব চ্যালেঞ্জিং হবে তাদের জন্য।

“আমরা এই সিরিজ খেলে সব ভুলে যাচ্ছি না। এই বছর আমাদের অনেক ভুগতে হয়েছে।”

শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে খুব কাছে গিয়ে হেরেছে বাংলাদেশ। আবার তেমন পরিস্থিতিতে পড়লে জিততে চায় তারা।

“সামনের বছর অনেক বড় দল আসবে। আমার বিশ্বাস, দলীয় ও ব্যক্তিগতভাবে ভালো করতে পারলে ভালো করা অসম্ভব কিছু হবে না।”