২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিংয়ে সেরা মুশফিক

জিম্বাবুয়েকে সবগুলো ম্যাচে হারানোর ওয়ানডে সিরিজে ব্যাট হাতে সেরা হয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 07:01 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

পুরনো খবর:

স্পিনারদের দাপটে বাংলাদেশের মধুর সমাপ্তি
বোলিংয়ে সেরা সাকিব
তাইজুলের অনন্য রেকর্ড

শেষ ম্যাচ ছাড়া বাকি চারটিতেই আগে ব্যাট করে স্বাগতিকরা। অতিথিদের বড় লক্ষ্য দেয়ায় গুরুত্বপূর্ণ অবদান ছিল এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।

৫ ম্যাচে ৪২.৬০ গড়ে দুটি অর্ধশতকসহ ২১৩ রান করে সিরিজ সেরার পুরস্কার জিতে নিয়েছেন মুশফিক; সর্বোচ্চ করেন ৭৭ রান।

প্রথম ওয়ানডেতে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ প্রতিরোধ গড়ে সাকিব আল হাসান ও মুশফিকের ব্যাটে। শেষ পর্যন্ত অতিথিদের বড় লক্ষ্যই দেয় তারা।

চতুর্থ ওয়ানডেতে আবারও বিপদে ত্রাতা মুশফিক। ৩২ রানে চার উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া স্বাগতিকদের নিরাপদ স্কোর এনে দেয়ায় ভালো অবদান রাখেন তিনি।

দুটি শতরানের উদ্বোধনী জুটি উপহার দেয়া এনামুল হক দুটি অর্ধশতকসহ ৪০ গড়ে করেন ২০০ রান; তার সর্বোচ্চ ৯৫ রান।

এই সিরিজে দারুণভাবে ছন্দে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কখনো চার অথবা কখনো ছয়ে ব্যাটিং করলেও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে স্বাগতিকদের সাফল্যের অন্যতম নায়ক তিনি।

দুইটি অর্ধশতকসহ ৮৯.৫০ গড়ে ১৭৯ রান করেন রিয়াদ। সর্বোচ্চ অপরাজিত ৮২। শেষের দিকে ঝড়ো ব্যাটিং করে রান করা বা বিপদে প্রতিরোধ করার মতো কাজগুলো সাফল্যের সঙ্গে করা মাহমুদুল্লাহ শেষ ম্যাচেও অপরাজিত অর্ধশতক করে দলকে জয় এনে দেন। রান সংগ্রাহকদের তালিকায় চার নম্বরে আছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। ৩২.৪০ গড়ে ১৬২ রান করেন তিনি। সর্বোচ্চ ৬৩ রান। পাঁচ নম্বরে আছেন তামিম ইকবাল। একটি অর্ধশতকসহ ২৯.৪০ গড়ে ১৪৭ রান করেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। তার সর্বোচ্চ ৭৬ রান।