২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমিত ওভারে নিউ জিল্যান্ডের নেতৃত্বে উইলিয়ামসন

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 03:53 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

পাকিস্তানের বিপক্ষে ১-১ সমতায় শেষ হওয়া তিন টেস্টের সিরিজে নিউ জিল্যান্ডের অধিনায়কত্ব করা ব্রেন্ডন ম্যাককালাম সীমিত ওভারের এই দুই সিরিজে খেলবেন না।

এই মাসের শেষ দিকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে কিউইরা। তারই প্রস্তুতি নিতে দেশে ফিরে গেছেন ম্যাককালাম। দুই পেসার টিম সাউদি এবং ট্রেন্ট বোল্টও দেশে ফিরেছেন।

আর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য কিউই দলে ফিরেছেন অলরাউন্ডার অ্যান্টন ডেভসিচ ও পেসার অ্যাডাম মিলনে।

গত নভেম্বরের পর জাতীয় দলের হয়ে খেলেননি ডেভসিচ।

পাকিস্তান ও নিউ জিল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি হবে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার। আর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৮ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ১৯ ডিসেম্বর।

আগামী ২৬ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে প্রথম টেস্ট খেলতে নামবে নিউ জিল্যান্ড।

টি-টোয়েন্টি ও ওয়ানডেতে নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ডিন ব্রাউনলি, অ্যান্টন ডেভসিচ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, মিচেল ম্যাকক্লেনাগান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, লুক রনকি, রস টেইলর, ড্যানিয়েল ভেটোরি।