২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম দোলেশ্বরের দ্বিতীয় জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দ্বিতীয় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তৃতীয় রাউন্ডে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 06:45 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সাভারের বিকেএসপিতে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভিক্টোরিয়া। তবে লড়াই করার মতো ২০০ রানের স্কোর গড়তে সাহায্য করেন চামারা কাপুগেদারা ও নাদীফ চৌধুরী।

৫ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে কাপুগেদারা ও নাদীফ ১৩৪ রান তোলেন। ১০৬ বলে ৮৫ রান করে কাপুগেদারা আউট হলে জুটিটি ভাঙে। নাদীফ ১২৪ বলে ৮৩ রান করেন।

প্রাইম দোলেশ্বরের দেলোয়ার হোসেন ১৬ রানে ৩ উইকেট নেন। ২৯ রানে ২ উইকেট পান সাঞ্জামুল ইসলাম। একটি করে উইকেট নেন মুক্তার আলী, ইলিয়াস সানী, হাবিবুর রহমান ও ডাওয়িড মালান।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানে প্রথম উইকেট হারালেও রনি তালুকদার ও মালান ও আসিফ আহমেদের ব্যাটে সহজেই লক্ষ্যে পৌছে যায় প্রাইম দোলেশ্বর। ৪৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান তোলে তারা।

রনি ৫৬, মালান ৪৭ ও আসিফ অপরাজিত ৩৩ রান করেন।

ভিক্টোরিয়ার এটি দ্বিতীয় হার।