২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

বোলারদের নৈপুণ্যে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। পার্থে পাওয়া ৩ উইকেটের জয়ে সিরিজে ১-১ -এ সমতা ফিরিয়েছে এবি ডি ভিলিয়ার্সের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 05:02 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

প্রথম ওয়ানডেতে ৩২ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা।

রোববার টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার পাঁচ ব্যাটসম্যানকে একাই ফেরান মরনে মরকেল। আরেক পেসার ডেল স্টেইন পেয়েছেন ৩ উইকেট।

৪১.১ ওভারে ১৫৪ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৬৭ রান তোলেন মিশেল মার্শ।

জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্যে নেমে শুরুতেই হোচঁট খায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ২১ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও হাশিম আমলাকে হারায় তারা।

তবে ডি ভিলিয়ার্স, রিলে রোসো ও ডেভিড মিলার ১৩৪ বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্যে পৌঁছে দেন। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক ডি ভিলিয়ার্স। মিলার ২২ ও স্টেইন ৪ রানে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার জস হ্যাজলউড ৫ উইকেট পান।

বুধবার ক্যানবেরায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।