ওয়ানডের সেরা ডি ভিলিয়ার্স
দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জয়ের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার ত্রয়ী ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন ও কুইন্টন ডি ককের সঙ্গে ছিলেন ভারতের বিরাট কোহলি।
এর আগে ২০১০ সালে ওয়ানডের বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন ডি ভিলিয়ার্স। ২০১২ সালে এই পুরস্কার জেতেন কোহলি। আর দক্ষিণ আফ্রিকার স্টেইন ও ডি কক কখনোই পুরস্কারটি জেতেননি।
পুরস্কার দেয়ার ক্ষেত্রে ২০১৩ সালের ২৬ অগাস্ট থেকে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে।
এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল জনসন। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারিটিও গেছে তার অধিকারে।
আর বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারটি পান ইংল্যান্ডের গ্যারি ব্যালান্স।
