২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরান, মিয়াঁদাদকে ছাড়িয়ে সেরা মিসবাহ

নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্ট জয়ে অনন্য এক উচ্চতায় উঠে গেছেন মিসবাহ-উল হক। ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদকে পেছনে ফেলে পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক এখন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 03:09 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বৃহস্পতিবার আবু ধাবিতে নিউ জিল্যান্ডকে ২৪৮ রানের বড় ব্যবধানে হারায় পাকিস্তান।

২০১০ সাল থেকে এ পর্যন্ত পাকিস্তানকে ৩২টি টেস্টে নেতৃত্ব দেন মিসবাহ। এর মধ্যে ১৫টি ম্যাচ জেতেন তিনি। হারেন ৯টি ম্যাচ। মিসবাহর নেতৃত্বে বাকি ৮টি ম্যাচ ড্র করে পাকিস্তান।

পাকিস্তানের দুই কিংবদন্তি ক্রিকেটার ইমরান ও মিয়াঁদাদ অধিনায়ক হিসেবে ১৪টি করে টেস্ট জিতেছিলেন। ইমরান পাকিস্তানকে নেতৃত্ব দেন ৪৮টি টেস্টে। আর মিয়াঁদাদের নেতৃত্বে ৩৪টি ম্যাচ খেলে পাকিস্তান।

ওয়াসিম আকরাম পাকিস্তানকে ২৫ টেস্টে নেতৃত্ব দিয়ে ১২টি জয় এনে দেন। অধিনায়ক হিসেবে সফলতার দিক দিয়ে এরপরই আছেন ইনজামাম-উল হক। অধিনায়ক হিসেবে ৩১টি টেস্ট খেলে ১১টি জেতেন তিনি।

ওয়াকার ইউনুস পাকিস্তানকে ১৭ টেস্টে নেতৃত্ব দিয়ে ১০টি জয় এনে দিয়েছিলেন।