দোলেশ্বরে বিধ্বস্ত কলাবাগান
প্রতিরোধের চেষ্টা করেছিলেন শামসুর রহমান। কিন্তু কাজ হয়নি, নিজেদের প্রথম ম্যাচে প্রাইম দোলেশ্বরের কাছে বড় ব্যবধানে হেরেছে কলাবাগান ক্রীড়া চক্র।
মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচটি দোলেশ্বর জেতে ১৩৯ রানে।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭৩ রান করে দোলেশ্বর।
সর্বোচ্চ ৬৩ রান করেন আসিফ আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান আসে মেহেদি মারুফের ব্যাট থেকে। এছাড়া রনি তালুকদার ৪৫ ও অধিনায়ক ইলিয়াস সানি ৪১ রান করেন।
১৮ রানে ৩ উইকেট নিয়ে ফজলে রাব্বি কলাবাগানের সেরা বোলার।
জবাবে ৩৮ ওভার ৪ বলে ১৩৪ রানে অলআউট হয়ে যায় কলাবাগান।
সর্বোচ্চ ৫২ রান করেন তৃতীয় টেস্টের বাংলাদেশ দল থেকে বাদ পড়া শামসুর। শেষ দিকে নাসুম আহমেদের ৩১ রানের সুবাদে পরাজয়ের ব্যবধান কমায় কলাবাগান।
২২ রানে ৩ উইকেট নিয়ে দোলেশ্বরের সফলতম বোলার সানি।
