ওয়াসিম আকরামকেও ছুঁলেন সাকিব
তিন ম্যাচের কোনো টেস্ট সিরিজে একটি শতকসহ তিনবার পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরামকে স্পর্শ করেছেন সাকিব আল হাসান।
শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে কৃতিত্বটা গড়েন সাকিব। ১৯৯০ সালে অস্ট্রেলিয়া সফরে প্রথমবারের মতো ওই কৃতিত্ব গড়েছিলেন ওয়াসিম আকরাম। সেবার তিন টেস্টে একটি শতকসহ ১৯৭ রান করাসহ তিন ইনিংসে পাঁচ উইকেট সহ মোট ১৭টি উইকেট নিয়েছিলেন পাকিস্তানের সাবেক ওই অধিনায়ক।
এক দিক থেকে সাকিব অবশ্য কিছুটা এগিয়ে আছেন। আকরামের গড়া মাইলফলক দুই ম্যাচেই স্পর্শ করেছেন তিনি। তাই চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় বা শেষ টেস্টে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের সেরা এই ক্রিকেটারের সামনে।
জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়েছিলেন সাকিব।
