গাভাস্কার, লারার পাশে মুমিনুল
টেস্টে বাংলাদেশের পক্ষে দ্রুততম হাজার রানের রেকর্ড গড়েছেন মুমিনুল হক। মাত্র ২১ ইনিংসে নিজের টেস্ট রানকে চার অঙ্কে নিয়ে গেছেন তিনি।
মুমিনুলের মতো ২১ ইনিংসে এক হাজার হাজার রানে পৌঁছানোর কৃতিত্ব রয়েছে দুই ব্যাটিং কিংবদন্তি সুনিল গাভাস্কার ও ব্রায়ান লারার।
টেস্টে সবচেয়ে কম ইনিংস খেলে হাজার রানে পৌঁছানোর কৃতিত্ব রয়েছে ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ ও ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকসের। দুই জনই ১২ ইনিংসে এক হাজার রান করেন।
বাংলাদেশের দ্রুততম হাজার রানে পৌঁছানোর রেকর্ডটি ছিল তামিম ইকবালের অধিকারে। এই বাঁহাতি ব্যটসম্যানের প্রয়োজন হয়েছিল ৩০ ইনিংস।
এক হাজার রানের মাইলফলক ছুঁতে খুলনা টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩৫ রান প্রয়োজন ছিল মুমিনুলের। খুলনা টেস্টের চতুর্থ দিন তৃতীয় সেশনে নাটসাই মুশাংওয়ের বলে ১ রান নিয়ে মাইলফলকে পৌছে যান তিনি।
১১তম টেস্টে খেলা মুমিনুল এ পর্যন্ত তিনটি শতক ও সাতটি অর্ধশতক করেছেন।
হাবিবুল বাশার ৩২ ও সাকিব আল হাসান ৩৬ ইনিংস খেলেছিলেন এক হাজার রান পেতে।
