২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যার জন্য সে বুঝলেই চলবে’

খুলনা টেস্টের দ্বিতীয় দিন শতক করার পর ব্যতিক্রমী উদযাপনের ব্যাখ্যা না দিয়ে রহস্যটা রেখেই দিলেন সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 05:45 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

মঙ্গলবার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় সেশনে নিজের তৃতীয় শতকে পৌঁছান সাকিব। এর পর ব্যাট তুলে দর্শকদের অভিবাদনের জবাব না দিয়ে ‘উড়ন্ত চুমু’ ছুড়ে দেন ও দুই হাতে হৃদয় আঁকেন এই অলরাউন্ডার।

বুধবার তৃতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা সাকিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “হ্যা, উদযাপনটা একটু ভিন্ন ছিল।”

কাকে উদ্দেশ্য করে এই চুমু জানতে চাইলে সাকিব বলেন, “যার জন্য করেছি, সে বুঝলেই চলবে।”

এর আগে নিজের ফেইসবুক পেইজে সাকিব জানান, ভক্তদের জন্য শতকটি উৎসর্গ করেছেন তিনি।