দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ উইলিয়ামসনের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের বাকি দুটি ওয়ানডেতেও খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। কব্জির চোটে ভুগতে থাকা নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যানের পুনর্বাসন চলছে। সিরিজের প্রথম ম্যাচটিও খেলেননি তিনি।
নর্দান নাইটসের হয়ে ভারতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেলে দেশে ফেরেন উইলিয়ামসন। চোটটা তিনি সেখান থেকেই বয়ে নিয়ে আসেন।
উইলিয়ামসনের চোট খুব গুরুতর নয়। তবে বিশ্বকাপের আগে দলের জন্য গুরুত্বপুর্ণ এই ব্যাটসম্যানকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চায় না নিউ জিল্যান্ড।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাত সফরে উইলিয়ামসনকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী নিউ জিল্যান্ড কোচ। সেখানে পাকিস্তানের বিপক্ষে ৩টি টেস্ট, একটি টি-টোয়েন্টি ও ৫টি ওয়ানডের খেলবে 'কিউই' নামে পরিচিত দলটি।
