২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির সম্প্রচার স্বত্ব পেল স্টার

আগামী আট বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সম্প্রচার স্বত্ব যৌথভাবে পেয়েছে স্টার ইন্ডিয়া ও স্টার মিডল ইস্ট চ্যানেল। তবে কি পরিমাণ অর্থের বিনিময়ে স্টার এই স্বত্ব পেয়েছে, তা জানায়নি আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 08:38 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

এর আগে ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইসিসির টিভি স্বত্ব পেতে ১১০ কোটি মার্কিন ডলার গুণতে হয়েছিল ইএসপিএন-স্টার গ্রুপকে।

২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছোট বড় মিলে আইসিসির মোট ১৮টি প্রতিযোগিতা হবে। যার মধ্যে রয়েছে ২০১৯ ও ২০২৩ সালের দুটি ওয়ানডে বিশ্বকাপ, ২০১৭ ও ২০২১ সালের দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৬ ও ২০২০ সালের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এই চুক্তির মধ্যে প্রতিযোগিতাগুলোর স্বাগতিক দেশের সম্প্রচার স্বত্ব অন্তর্ভুক্ত নয়।