২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফকনার

অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন জেমস ফকনার। তবে পাকিস্তানের বিপক্ষের টেস্ট সিরিজে তার খেলাটা নির্ভর করছে মিচেল মার্শের চোটের ওপর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 09:26 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েই অস্ট্রেলিয়া দলে আছেন মার্শ। পাকিস্তানের বিপক্ষের সিরিজ শুরুর আগে মার্শ পুরোপুরি সেরে না উঠলে সুযোগ পাবেন ফকনার।

দুবাই পাকিস্তান-অস্ট্রেলিয়া দুই টেস্টের সিরিজ খেলবে। প্রথম টেস্ট মাঠে গড়াবে ২২ অক্টোবর।

২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ফকনারের। এর পর আর টেস্ট খেলা হয়নি অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের।