২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জুনাইদ

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না পাকিস্তানের পেসার জুনাইদ খানের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 07:25 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডের আগের অনুশীলনে হাঁটুতে চোট পান জুনাইদ। এমআরআই করার পর চিকিৎসকরা তাকে ছয় সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

চোটের কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি জুনাইদ। শারজার ওই ম্যাচে পাকিস্তান ৯৩ রানে হেরে যায়।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে শুক্রবার। তৃতীয় ওয়ানডে হবে রোববার। এ দুটি ওয়ানডের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি এখনো জুনাইদের বদলি হিসেবে কারো নাম ঘোষণা করেনি।

ছয় সপ্তাহ বিশ্রামে থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষের টেস্ট সিরিজেও খেলা হবে না জুনাইদের। পাকিস্তান-অস্ট্রেলিয়া দুই টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে ২২ অক্টোবর।