মঙ্গলবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫৫ রান করে অস্ট্রেলিয়া।
প্রথম বলেই অ্যারন ফিঞ্চকে হারানোয় অস্ট্রেলিয়ার শুরুটা মোটেও ভালো হয়নি। তবে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ৮৬ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে পৌঁছে দেন স্মিথ।
অধিনায়ক জর্জ বেইলির সঙ্গে ৩৭, গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ৩৫, জেমস ফকনারের সঙ্গে ৩৮ রানের ছোট্ট কিন্তু কার্যকর তিনটি জুটি গড়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন ম্যাচ সেরা স্মিথ।
৫০ ওভরের ক্রিকেটে প্রথমবারের মতো শতক পাওয়া স্মিথের ব্যাট থেকে আসে ১০১ রান। তার ১১৮ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও ২টি ছক্কায়।
শেষ দিকে ব্র্যাড হ্যাডিন ও মিচেল জনসেনর দৃঢ়তায় আড়াইশ’ পার হয় অস্ট্রেলিয়ার সংগ্রহ।
৪৬ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার শহিদ আফ্রিদি।
জবাবে ৩৬ ওভার ৩ বলে ১৬২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
উমর আকমল (৪৬) ও সরফরাজ আহমেদ (৩৪) ছাড়া আর কেউ ভালো করতে না পারায় বড় হার এড়াতে পারেনি পাকিস্তান। দলের আর কোনো ব্যাটসম্যান ২০ রানও করতে পারেননি।
২৪ রানে ৩ উইকেট নিয়ে জনসন অস্ট্রেলিয়ার সফলতম বোলার।