২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে হারাল ম্যাক্সওয়েল, ওয়ার্নার

গ্লেন ম্যাক্সওয়েলের চমৎকার বোলিংয়ের পর ডেভিড ওয়ার্নারের অপরাজিত অর্ধশতকে একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তানকে সহজেই হারিয়েছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 01:13 AM

Updated : 13 Oct 2022, 12:40 PM

চার ক্রিকেটারের অভিষেক হলেও রোববার ৬ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৬ রান করে পাকিস্তান।

ম্যাক্সওয়েলের অসাধারণ বোলিংয়ে মাত্র ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে পাকিস্তান। তৃতীয় ওভারে আওয়াইজ জিয়া ও উমর আমিনকে বিদায় করেন ম্যাক্সওয়েল। পঞ্চম ওভারে শোয়েব মাকসুদকে ফেরান তিনি।

এরপর অভিষিক্ত সাদ নাসিম (২৫), ওয়াহাব রিয়াজ (১৬) লড়াই করলেও একশ’ পর্যন্ত যায়নি পাকিস্তানের সংগ্রহ।

১৩ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার ম্যাক্সওয়েল। অভিষিক্ত ক্যামেরন বয়েস ২ উইকেট নেন ১০ রানে।

জবাবে ১৩ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

অ্যারন ফিঞ্চ, ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ ও অভিষিক্ত ফিল হিউজকে দ্রুত ফিরিয়ে অঘটনের স্বপ্ন দেখছিল পাকিস্তান। তবে তাদের সেই স্বপ্ন ভেঙে ৩৭ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন ওয়ার্নার।

শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। তার ৩৯ বলের ইনিংসটি সাজানো ৩টি ছক্কা ও ৪টি চারে।

পাকিস্তানের রাজা হাসান ২ উইকেট নেন ১৭ রানে।