২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক পোলার্ড

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন কাইরন পোলার্ড। চোটের কারণে রোহিত শর্মা নেই বলেই অধিনায়কের দায়িত্ব ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে দেয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 11:43 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

২০১০ সাল থেকেও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেললেও এর আগে দলকে নেতৃত্ব দেননি পোলার্ড। তবে বার্বাডোজের অধিনায়ককে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দেয়াকে স্বাগত জানান দলটির 'মেন্টর' অনিল কুম্বলে।

মুম্বাই ইন্ডিয়ান্সে আছে দলটিকে ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো হরভজন সিং আর শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো লাসিথ মালিঙ্গা। এরপরও অধিনায়ক নির্বাচনের সংবাদ বিজ্ঞপ্তিতে রোহিতের অনুপস্থিতিতে পোলার্ডকে 'অটোমেটিক চয়েজ' বলে উল্লেখ করে মুম্বাই ইন্ডয়ান্স।