২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ দলে খেললেন সাকিব

প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিষিদ্ধ এই অলরাউন্ডার খুব একটা ভালো করতে পারেননি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 08:59 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের ম্যাচে ১৬ বলে ১১ রান করে মো. শহীদের শিকারে পরিণত হন সাকিব।

অর্ধশতক পেয়েছেন নাজমুল হাসান। তার অর্ধশতকের সৌজন্যে দুইশ’ পার করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭৬ ওভার ১ বলে ২১০ রানে অলআউট হয়ে যায় অনূর্ধ্ব-১৯ দল।

৮৬ রানে প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা মোটেও ভালো হয়নি অনূর্ধ্ব-১৯ দলের। তবে পঞ্চম উইকেটে অধিনায়ক মেহেদি হাসানের (৪৬) সঙ্গে নাজমুলের (৫৮) ৮৯ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তারা।

তবে মাত্র ৩৩ রানে শেষ ৬ উইকেট হারানোয় সংগ্রহ বড় করতে পারেনি অনূর্ধ্ব-১৯ দল।

‘এ’ দলের পক্ষে কামরুল ইসলাম, শাহাদাত হোসেন, মোহাম্মদ শহীদ ও যুবায়ের হোসেন দুটি করে উইকেট নেন।

জবাবে দিন শেষে ‘এ’ দলের সংগ্রহ বিনা উইকেটে ২১ রান। সাদমান ইসলাম ১০ ও লিটন দাস ৭ রানে ব্যাট করছেন।