মরকেল, ডুমিনিকে নিয়ে শঙ্কা
জিম্বাবুয়েতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে মরনে মরকেল আর জেপি ডুমিনিকে নিয়ে শঙ্কায় আছে দক্ষিণ আফ্রিকা। দুজনেই হালকা চোটে পড়েছেন।
পেসার মরকেলের চোট ডান কাঁধে, আর ডুমিনির আঘাত বাঁ হাঁটুতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ফাইনালটি আগামী শনিবার জিম্বাবুয়ের হারারেতে।
এর আগে চোটের কারণে অলরাউন্ডার রায়ান ম্যাকলারেনকে হারায় দক্ষিণ আফ্রিকা।
