২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পেসারদের নিয়ে কাজ করবেন ম্যাকগ্রা

ভারতের পেসারদের আরো ভালোভাবে প্রস্তুত করে তুলতে কাজ করবেন গ্লেন ম্যাকগ্রা। সে লক্ষ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 08:22 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

চুক্তি অনুযায়ী ভারতের এমআরএফ ফাউন্ডেশনে দেশটির বর্তমান ও সম্ভাবনাময় পেসারদের সঙ্গে কাজ করবেন ৫৬৩টি টেস্ট এবং ৩৮১টি ওয়ানডে উইকেট নেয়া ম্যাকগ্রা।

পেস ফাউন্ডেশনের সঙ্গে আগে থেকেই যুক্ত রয়েছেন ৪৪ বছর বয়সী ম্যাকগ্রা। ২০১২ সালে স্বদেশের আরেক কিংবদন্তি পেসার ডেনিস লিলির জায়গায় এর পরিচালক হিসেবে যোগ দেন তিনি।

নির্ভুল ও নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য খ্যাত ম্যাকগ্রা ভারতের সেরা বোলারদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছেন।

বেশ কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটে খুব বেশি পেসার উঠে আসছে না। অনেকে, টেস্টে দলটির খারাপ পারফরম্যান্সের এটাকে অন্যতম কারণ হিসেবে দেখছেন।

ইংল্যান্ডে সফরে পাঁচ ম্যাচের সর্বশেষ টেস্ট সিরিজটি ৩-১ ব্যবধানে হেরেছে ভারত।