২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমস: নারী ক্রিকেটারদের চূড়ান্ত দল ঘোষণা

দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমস ক্রিকেটের জন্য শুক্রবার ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2014, 06:04 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

গত আসরে ফাইনালে পাকিস্তানের কাছে হারার আগে হংকং, জাপান ও চীনের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানের কাছে হারলেও ক্রিকেটে দেশকে দ্বিতীয় পদক এনে দেন সালমা খাতুনরা।

প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র সোনাটিও আসে ক্রিকেটে। পুরুষদের ক্রিকেটে আফগানিস্তানকে হারায় মোহাম্মদ আশরাফুলের দলটি।

মেয়েদের প্রাথমিক দল: রুমানা আহমেদ, শায়লা শারমীন, লতা মণ্ডল, খাদিজা-তুল কুবরা, ফারজানা হক, সালমা খাতুন, পান্না ঘোষ, নুজহাত তাসনিয়া, জাহানারা আলম, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, সানজিদা ইসলাম, শারমীন আক্তার সুপ্তা, সোহেলী আক্তার, শাহনাজ পারভীন।