২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সিরিজের আগে লয়েডের চাওয়া

বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজ দলের নতুন প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড দলের ব্যাটিংয়ের উন্নতি চাইছেন। দলের কাছ থেকে ধারাবাহিক ভালো খেলাও চাইছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 02:43 PM

Updated : 13 Oct 2022, 12:27 PM

গত শনিবার ক্লাইড বাটসের জায়গায় লয়েডকে প্রধান নির্বাচক করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। তার সামনে এখন বাংলাদেশের বিপক্ষে টেস্ট ওয়ানডে সিরিজ। এর আগে নিজের চাওয়ার কথা বললেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক।

"আমাদের আরো ধারবাহিক হতে হবে। আমাদের কিছু ভালো বোলার আছে, কিন্তু ব্যাটিংটা মান সম্মত নয়।"

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী ৬৯ বছর বয়সী এই সাবেক ব্যাটসম্যান বিশ্বাস করেন তার দেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে।

"আমাদের বেশ কিছু ভালো ক্রিকেটার আছে এবং এখন শুধু লম্বা সময় ধরে ব্যাট করতে চাওয়াদের খুঁজে বের করাই বিষয়।"

ব্যাটিং ভালো করার জন্য খেলোয়াড়দের কখনো কখনো সৌন্দর্য বিসর্জন দিতেও পরামর্শ দিলেন লয়েড।

সাম্প্রতিক অতীতে টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। কখনো কখনো এক বা ২ দিন বাকি থাকতেই ম্যাচ হারে তারা। এটা আর দেখতে চান না লয়েড।

বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলবে স্বাগতিকরা।