ব্রড: ব্যাটম্যান নাকি খলনায়ক?
ওভাল টেস্টে খেলার জন্য 'মাস্ক' পছন্দ করতে ব্যস্ত সময়ই কাটছে স্টুয়ার্ট ব্রডের। নিজের টুইটার অ্যাকাউন্ডে ইংল্যান্ডের এই পেস বোলার মজা করে তা লিখেছেনও।
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ব্যাট করার সময় ভারতের বোলার বরুণ অ্যারোনের একটি বল হেলমেটের ফাঁক গলে নাকে আঘাত করে ব্রডের। নাক ভেঙে যায় তার। এরপরও ব্রডকে ওভালে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ টেস্টের দলে রাখে ইংল্যান্ড। নাকে চোট এড়াতে মাস্ক পরে খেলার কথা জানান ব্রড।
ইন্টারনেটে বিভিন্ন সাইট ঘেটে টুইটে কিছু 'মাস্ক' খুঁজে পাওয়ার কথাও জানান ব্রড; সে তালিকায় আছে ব্যাটম্যান ও তার খলনায়ক বেইনের মুখোশ।
এর মধ্যে কোনটি পড়বেন, সেটা এখনো বুঝে উঠতে পারছেন না ব্রড!
