২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা স্বপ্ন মাহমুদুল্লাহর

আগের আসরে তৃতীয় হওয়ার পর গতবার রানার্সআপ, এবার আরেকধাপ এগুনোর স্বপ্ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। দলবদলে এসে অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ বললেন সেই কথাই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 09:24 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদলের প্রথম দিন পুলের তিন ক্রিকেটার নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক। মাহমুদুল্লাহর সঙ্গী অলরাউন্ডার ফরহাদ রেজা ও পেসার তাসকিন আহমেদ।

প্রাইম দোলেশ্বর থেকে প্রাইম ব্যাংকে এসেছেন ফরহাদ। আর প্রথমবারের মতো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলছেন তাসকিন। গতবার প্রথম বিভাগে বাংলাদেশ বিমানের হয়ে খেলেছিলেন তিনি।

ভারসাম্যপূর্ণ দল পেয়ে মাহমুদুল্লাহর কণ্ঠে উচ্ছ্বাস “আমার মতে, অনেক ভাল দল হয়েছে।”

উদ্বোধনী জুটির ওপর আস্থার কমতি নেই মাহমুদুল্লাহর। দুই বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র আর তাইজুল ইসলাম দলের অন্যতম শক্তি। পেস বোলিংয়ে ফরহাদ-তাসকিনের উপস্থিতিও ভরসা যোগাচ্ছে মাহমুদুল্লাহকে।

গতবার গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ। আবাহনী থেকে তার আগেরবার প্রাইম ব্যাংকে যোগ দেন তিনি।

প্রাইম ব্যাংকে ফেরা প্রসঙ্গে মাহমুদুল্লাহ বলেন, “প্রথম কথা হচ্ছে তারা সংগঠিত, তারা পেশাদার। এই জিনিসগুলো ভাল লেগেছে। আমার ইচ্ছে ছিল প্রাইম ব্যাংকে খেলার, সেই ইচ্ছা পূরণ হচ্ছে।”