২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নব্বইয়ে নড়বড়ে ম্যাথিউস!

নব্বইয়ের ঘরটা যেন একটু ভোগাচ্ছেই শ্রীলঙ্কার অধিনায়ক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। গল টেস্টের প্রথম ইনিংসসহ ব্যাট হাতে নয় বার নব্বইয়ের ঘরে পৌঁছেছেন এই অলরাউন্ডার। এর মধ্যে ৪ বারই কেবল শতক ছুঁতে পারেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 08:35 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

শনিবার গলে ৯ রানের জন্য ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক পাননি তিনি। ৯১ রান করা ম্যাথিউস এই নিয়ে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো নব্বই রানের ঘরে আউট হন।

পাকিস্তানের বিপক্ষে নব্বইয়ের ঘরে যেন একটু বেশিই নড়বড়ে ম্যাথিউসের স্নায়ু। নব্বইয়ের ঘরে সর্বশেষ তিনবার তিনি পাকিস্তানের বিপক্ষেই আউট হন। মজার ব্যাপার, গল টেস্টের ইনিংসটিসহ এই তিনবারই তিনি আউট হন ৯১ রানে।