২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লারাকে ছাড়িয়ে ব্র্যাডম্যানের কাছে সাঙ্গাকারা

গল টেস্ট ক্যারিয়ারের দশম দ্বিশতক পেয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারাকে ছাড়িয়ে গেছেন কুমার সাঙ্গাকারা। ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ডন ব্র্যাডম্যানের আরো কাছে চলে গেলেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 05:41 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি দ্বিশতক ক্রিকেটের 'ডন' নামে পরিচিত অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ব্র্যাডম্যানের। ১২টি দ্বিশতক করেন তিনি।

৯টি করে দ্বিশতক নিয়ে এর পরে এতদিন এক সঙ্গেই ছিলেন ওয়েস্ট ইন্ডিজের লারা ও সাঙ্গাকারা। গল টেস্টের প্রথম ইনিংসে শনিবার চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে করা দ্বিশতকে লারাকে পেছনে ফেলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক।

গল টেস্টের তৃতীয় দিনে শতক করে রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে যান সাঙ্গাকারা। টেস্ট ক্রিকেটে ভারতের এই ব্যাটসম্যানের শতক ৩৬টি, শুক্রবার তাকে ছাড়িয়ে ৩৭টি শতক করেন সাঙ্গাকারা।

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শতকের মালিক শচীন টেন্ডুলকার (৫১টি)। ৪৫টি শতক নিয়ে এরপর আছেন জ্যাক ক্যালিস, তৃতীয় স্থানে থাকা পন্টিংয়ের শতক ৪১টি। এর পরেই অবস্থান সাঙ্গাকারার।