ওয়েস্ট ইন্ডিজে স্যামুয়েলসের তাণ্ডব
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুততম শতকের রেকর্ড গড়েছেন মারলন স্যামুয়েলস। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ৫০ বলে শতকে পৌঁছান অ্যান্টিগা হকবিলসের এই উদ্বোধনী ব্যাটসম্যান।
তৃতীয় ওভারেই ক্রিজে আসা স্যামুয়েলস অর্ধশতকে পৌঁছাতে খেলেন ২৯ বল। এ সময়ে ৭টি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি।
এর পরপরই কুঁচকিতে চোট পাওয়ায় ক্রিজে দৌড়াতে সমস্যা হচ্ছিল স্যামুয়েলস। তাই চার-ছয়ের দিকেই বেশি মনোযোগ দেন তিনি।
তার দ্বিতীয় অর্ধশতকটি আসে ২১ বলে। এই সময়ে তিনটি চার ও ছয়টি ছক্কা হাঁকান তিনি।
স্যামুয়েলস শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০৬ রানে। তার ৫২ বলের ইনিংসটি ১০টি চার ও ৮টি ছক্কা সমৃদ্ধ।
তবে এই তাণ্ডবের পরও দলকে জয় এনে দিতে পারেননি তিনি। গায়নার কাছে তার দল হারে ১৯ রানে।
