২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের আগেই ব্রডের অস্ত্রোপচার

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটা শেষ করেই হাঁটুর অস্ত্রোপচার করাবেন স্টুয়ার্ট ব্রড। তবে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরবেন বলেই আশা করছেন ইংল্যান্ডের এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 03:29 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ২৫ রানে ৬ উইকেট নেয়া ব্রড অনেক দিন ধরেই ডান হাঁটুর সমস্যায় ভুগছেন। এ জন্যই সমস্যাটা এখন অস্ত্রোপচারের পর্যায়ে চলে এসেছে।

বিশ্বকাপের আগেই সেরে ওঠার আশাবাদের কথা বৃহস্পতিবার বিবিসিকে জানান তিনি।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপ ২০১৫ শুরু হবে ১৪ ফেব্রুয়ারি।

ইংল্যান্ডের সংবাদমাধ্যমের খবর, ভারতের বিপক্ষে স্বাগতিকদের ওয়ানডে সিরিজে নাও খেলতে পারেন ব্রড।