দ. আফ্রিকা দলে নতুন ২ মুখ
জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজে শক্তিশালী দলই ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ১৫ সদস্যের দলে রয়েছেন নতুন দুই খেলোয়াড় রিলি রুশো ও থোকোজিসি সেজি।
অস্ট্রেলিয়া সফরে ‘এ’ দলের হয়ে চমৎকার পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান রুশো ও বাঁহাতি পেসার সেজি।
দলে ফিরেছেন পেসার মার্চেন্ট ডি ল্যাঙ্গ। বিশ্রাম দেয়া হয়েছে তিন পেসার ডেল স্টেইন, মরনে মরকেল ও ভার্নন ফিল্যান্ডারকে।
জিম্বাবুয়ে সিরিজ শেষে তিন জাতি সিরিজের জন্য দল চূড়ান্ত করবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সঙ্গী হবে অস্ট্রেলিয়া।
১৭, ১৯ ও ২১ অগাস্ট বুলাওয়ায়োতে হবে তিনটি ওয়ানডে।
দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল আবোট, হাশিম আমলা, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি ল্যাঙ্গ, জেপি ডুমিনি, ফাফ দু প্লেসি, বিউরান হেনড্রিকস, ইমরান তাহির, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, ওয়েইন পার্নেল, অ্যারন ফাঙ্গিসো, রিলি রুশো, থোকোজিসি সেজি।
