শ্রীলঙ্কার সহকারী কোচের পদত্যাগ
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত সহকারী কোচ রুয়ান কালপাগে ও জাতীয় স্পিন বোলিং কোচ পিয়াল ভিজেতুঙ্গে বোর্ডে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
ইএসপিএন ক্রিকইনফো জানায়, দুইজনেরই বাংলাদেশের কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাবেক পেসার কালপাগে মুশফিকুর রহিমদের ফিল্ডিং কোচ হতে পারেন আর সাবেক বাঁহাতি স্পিনার ভিজেতুঙ্গে স্পিন বোলিং কোচ হয়ে আসতে পারেন।
শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাশলি ডি সিলভা জানান, তাদের চিঠি পাওয়ার ব্যাপারটি নির্বাহী কমিটি জানে। তাদের রাখতে চাইলে কোনো প্রস্তাব দেয়া হবে কি না কমিটিই তা ঠিক করবে।
