‘ক্রিকেটের খোঁজ রাখেন না শারাপোভা’
ক্রিকেট দুনিয়ায় ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে কে না চেনে। তবে ক্রীড়াবিশ্বের অন্য ঘরানার কেউ তাকে নাও চিনতে পারেন। এই যেমন টেনিস তারকা মারিয়া শারাপোভা টেন্ডুলকারকে চেনেন না। ভারতীয়দের মতে এটা টেন্ডুলকারের প্রতি অসম্মাজনক মনে হলেও টেন্ডুলকার কিন্তু নিজে তেমনটা ভাবেন না।
কিছুদিন আগে এবারের ফরাসি ওপেনের ফাইনাল দেখতে গিয়েছিলেন টেন্ডুলকার। ফাইনালে জেতার পর মারিয়া শারপোভাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি টেন্ডুলকারকে চেনেন কি না। জবাবে শারাপোভা জানান, তিনি তাকে চেনেন না। রুশ তারকার এমন জবাবে টেন্ডুলকার ভক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠে। অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এটা নিয়ে আলোচনা শুরু হয়।
তবে টেন্ডুলকারের কাছে এটা কোনো বড় ঘটনা নয়। এ প্রসঙ্গে একটি টিভি চ্যানেলকে তিনি বলেন, “(শারাপোভার) মন্তব্যটা মোটেও অসম্মানজনক ছিল না, হয়ত তিনি ক্রিকেটের খোঁজ রাখেন না”।
